• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামীকাল

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট : রমজান মাস ও ঈদুল ফিতরের উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রবিবার (২৯ মার্চ) থেকে খুলছে সব প্রতিষ্ঠান।
প্রায় ৪০ দিনের লম্বা এই ছুটি শেষ হয়েছে ২৬ মার্চ। তবে পরপর দুদিন ২৭ মার্চ শুক্রবার ও শনিবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার। সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
সংশোধিত ছুটির তালিকায় রমজান ও ঈদের ছুটি শুরু হয় ১৯ ফেব্রুয়ারি থেকে এবং সেখানে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়।
এদিকে ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন ৯ মার্চ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।
ঈদের ছুটি শেষে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। গত ৯ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ থেকে ২৮ মার্চ ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও