• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

সিরাজগঞ্জের কাজীপুরে বাড়তি ভাড়া নেয়ায় জরিমানা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজীপুরে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে এক বাস কাউন্টার প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারের বাস কাউন্টারে ছদ্মবেশে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত কাউন্টার প্রতিনিধি রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, ৩৫০ টাকার ভাড়া বাড়িয়ে ৬০০ থেকে ৭০০ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এমন অভিযোগ থাকলেও প্রমাণের অভাব ছিল। পরে নিজেই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে টিকেট কাউন্টারে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাই। অতিরিক্ত ভাড়া আদায়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় অপরাধী তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর অপরাধ না করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা ভঙ্গের কারণে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও