• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন ঢাকায় ফেরার পালা

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে জীবিকার তাগিদে এখন ঢাকায় ফেরার পালা মানুষের। গতকালের পর আজও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে পৌঁছাচ্ছেন মানুষ। বাস থেকে নেমেই কেউ নিজ বাসার দিকে যাচ্ছেন আবার কেউ সরাসরি রওনা হচ্ছেন অফিসের পথে। আজ (শনিবার) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়।
ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
নওগাঁ থেকে আসা এক যাত্রী গণমাধ্যমকে বলেন, রাতে রওনা দিয়েছি। সকালে ভালো মতো পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আগামী কালকে অফিস আছে তাই আজকেই চলে এসেছি।
হাফিজ আলম নামে আরেক ব্যক্তি তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কুড়িগ্রাম থেকে এসেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা রওয়ানা দিয়েছি, মাত্র গাড়ি থেকে নামলাম। টাঙ্গাইলে নাকি একটি দুর্ঘটনা হয়েছে। তার প্রভাবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যানজট ও ধীরগতি ছিল। পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেনই ঢাকাগামী যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যে কারণে কিছুটা দ্রুত এসেছি। তা না হলে আরও সময় লাগতো।
রাজধানীর গাবতলীর একজন বাস শ্রমিক বলেন, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি। আজ চাপ নেই বললেই চলে। যারা অফিস করবে তারা কেউ কেউ আজকে আসছেন। কালকে একটু চাপ থাকতে পারে। অনেকেই কিন্তু চলে এসেছে।
বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণে সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।
গত ১৭ মার্চ থেকে শুরু হয় ৭ দিনের ঈদের ছুটি। এরপর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবসের ছুটি। আর তার পরের দুদিন অর্থাৎ গতকাল ও আজ সরকারি ছুটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও