• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

ফিফা উইন্ডো নামের আন্তর্জাতিক ফুটবল বিরতি, আতঙ্কে সিটি ও পিএসজি

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত স্পোর্টস : মার্চের এই আন্তর্জাতিক বিরতি ক্লাব কোচদের কাছে অনেকটা ‘বিষফোড়া’র মতো। লিগের খেলা যখন একদম জমজমাট বা চূড়ান্তে পৌঁছানোর অপেক্ষায়, তখনই বাগড়া দেয় ফিফা উইন্ডো নামের আন্তর্জাতিক ফুটবল বিরতি। কিন্তু জাতীয় দলের কোচদের জন্য এটিই আবার দাবার ঘুঁটি সাজানোর শেষ সুযোগ। বিশেষ করে এবার তো বেশ কিছু দলের জন্য ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটার শেষ সুযোগ। আর যারা আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে, তাদের জন্য বিশ্বকাপের খেলোয়াড় পরখ করে দেখার সেরা সুযোগ। তবে জাতীয় দলের কোচদের এই সুবর্ণ সময়ে ক্লাব মালিকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
দেশের হয়ে খেলতে গিয়ে অনেক ফুটবলার চোটে পড়েন। যে কারণে ক্লাব কর্তারা আন্তর্জাতিক বিরতিকে মজা করে বলেন ‘ফিফা ভাইরাস’। ক্লাবের ডাগআউটে বসে পেপ গার্দিওলা বা মিকেল আরতেতারা এখন প্রার্থনা করছেন, যেন তাঁদের খেলোয়াড়েরা অক্ষত অবস্থায় ড্রেসিংরুমে ফিরে আসেন। যে দলের যত বেশি খেলোয়াড় জাতীয় দলে খেলতে গেছেন, সে দলের দুশ্চিন্তা তত বেশি। আর বড় দলগুলোর সামনে শিরোপা সমীকরণ থাকে বলে খেলোয়াড়দের চোটে হারানোর ক্ষতিও বেশি।
ট্রান্সফারমার্কেটের তথ্য বলছে, এবারের বিরতিতে ড্রেসিংরুম সবচেয়ে বেশি ফাঁকা হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ফরাসি ক্লাব পিএসজির। এই দুটি ক্লাবের সর্বোচ্চ ১৭ জন করে খেলোয়াড় এখন নিজ নিজ জাতীয় দলের ক্যাম্পে।
দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন করে খেলোয়াড়কে ছুটি দিতে হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইতালির জুভেন্টাসের। মজার বিষয় হচ্ছে, এ দলগুলোর মতো ১৫ খেলোয়াড়কে আন্তর্জাতিক বিরতিতে ছেড়েছে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসও। তালিকায় পরের নামটি আতলেতিকো মাদ্রিদের, তাদের ১৪ জন খেলোয়াড় ‘দেশ–রক্ষায়’ ব্যস্ত। একই অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেড ও এবার প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ডের। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ড্রেসিংরুমে ছেড়ে গেছেন ১৩ জন। ১২ জন করে খেলোয়াড় হারিয়েছে আর্সেনাল, লিভারপুল, টটেনহাম, ইন্টার মিলান ও নাপোলির মতো বড় দলগুলো।
শীর্ষ ২০ ক্লাবের মধ্যে ১০টিই ইংলিশ প্রিমিয়ার লিগের, বিপরীতে ফরাসি লিগ আঁ থেকে আছে একমাত্র পিএসজিই!


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও