• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

নাটকীয় ম্যাচে ইনসানের গোলে কিংস ফাইনালে

প্রভাত রিপোর্ট / ২৬৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: আর্জেন্টিনার লেসকানো খেললেন। কিন্তু ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে কিছু করতে পারেননি। বরং তার জায়গায় নতুন এক খেলোয়াড় ইনসান হোসেনকে নামালেন কোচ তিতা। তাতেই কিংসের বাজিমাত। টাইব্রেকারে ম্যাচ গড়াতে না দিয়ে অতিরিক্ত সময়ে খেলার নিষ্পত্তি হলো। আগে গোল করা রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে কিংস ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার কিংস অ্যারেনায় কিংস আধিপত্য করেও আগে গোল করতে পারেনি। তাদের একের পর এক প্রচেষ্টা নষ্ট হয়েছে। ম্যাচের ৩৩ মিনিটে মোরসালিনের ফ্রি-কিক অল্পের জন্য বার ঘেঁষে যায়। বিরতির পর কিংসের চেষ্টা অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে লেসকানোর শট পোস্টে লেগে বাধাপ্রাপ্ত হয়। ৬৬ মিনিটে তপু বর্মণের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে সুযোগ খুঁজতে থাকা রহমতগঞ্জ ৭৫ মিনিটে এগিয়ে যায়। নাবীব নেওয়াজ জীবনের কাটব্যাকে তপু বর্মণের পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে সলোমন কিং ডান পা থেকে বাঁ পায়ে বল নিয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। কিংস সমতায় ফিরেছে ৮২ মিনিটে। সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের আলতো ছোঁয়ায় গোল। এক ডিফেন্ডার যেমন আটকাতে পারেননি, তেমনই গোলকিপার আহসান বিপুও হাত বাড়িয়েও গোল হজম থেকে দলকে রক্ষা করতে পারেননি।
অতিরিক্ত সময়ে কোচ আর্জেন্টাইন স্ট্রাইকার লেসকানোকে তুলে নেন। চন্দন, জনি ও উদীয়মান ইনসানকে নামান। তাতে আক্রমণে ধার বাড়ে। তবে ১১১ মিনিটে অপ্রীতিকর ঘটনা। গোলকিপার আহসান বিপু পোস্ট ছেড়ে বেরিয়ে এসে নিজেদের ডাগআউটের দিকে চলে আসেন। সম্ভবত তার পেছনে গ্যালারি থেকে দর্শকরা নানান কথা বলছিল। যা নিতে পারেননি বিপু। এরপর সেখানে গিয়ে ম্যাচ রেফারি দর্শকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশও মোতায়েন করা হয়। দুই মিনিট পর কিংস জয়সূচক গোলটি করে। রাকিবের ক্রসে ইনসান দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল কাঁপান। অনেক দিন পর স্থানীয় কোনও ফুটবলারের কাছ থেকে এমন দৃষ্টিনন্দন গোল দেখা গেলো। পাগলাটে উদযাপন করতে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন বদলি নামা এই ফুটবলার।
শেষ মুহূর্তে পেনাল্টি এরিয়াতে রহমতগঞ্জের ওসিহকে কিংসের চন্দন ফেলে দিলেও রেফারি জালাল উদ্দিন পেনাল্টির বাঁশি বাজানোর প্রয়োজন দেখাননি।
রেফারি শেষ বাঁশি বাজাতেই কিংসের খেলোয়াড়দের উল্লাস শুরু হয়। এখন ফেডারেশন কাপে আগের ম্যাচে হেরে যাওয়া আবাহনীর বিপক্ষেই তাদের ফাইনালে খেলতে হবে। আগামী মঙ্গলবার হবে ট্রফি জয়ের লড়াই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও