• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ফুয়েল পাসেও তেল নিতে কমছে না অপেক্ষা

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর সাতটি নির্দিষ্ট পেট্রোল পাম্পে ফুয়েল পাস ছাড়া জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই সিদ্ধান্তের ফলে তেল নিতে আগ্রহীদের আগে থেকেই ফুয়েল পাস সংগ্রহ করতে হচ্ছে। তবে এই ব্যবস্থা চালু করেও কমেনি ভোগান্তি। অনেক পাম্পে ৫ থেকে ৬ ঘণ্টা লাইনে অপেক্ষার পর তেল নিতে হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগের মেঘনা মডেল পাম্পে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ফুয়েল পাস থাকার পরও পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত। সকাল ৭টা থেকে সিরিয়ালে অপেক্ষা করে তেল নিতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেজে যাচ্ছে। মোটরসাইকেল, প্রাইভেটকারের দীর্ঘ সারি পাম্পের বাইরে সড়কে ছড়িয়ে পড়ছে, এতে সৃষ্টি হচ্ছে যানজট।
মোটরসাইকেলচালক ইমরান বলেন, মোবাইলে রেজিস্ট্রেশন করে ফুয়েল পাস নিয়েছি। সকাল ৭টায় লাইনে দাঁড়িয়েছি। টানা ৫ ঘণ্টা অপেক্ষার পর তেল নিতে হচ্ছে। এত কষ্ট করে অল্প পরিমাণ তেল পাওয়া যাচ্ছে—এটা কোনো সমাধান নয়। কোনো সুফল পেলাম না। আরেক মোটরসাইকেলচালক হিরন বলেন, ফুয়েল পাস নিয়েছি। লাইনে সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষার পর পাম্পে ঢুকতে পারলাম। আজকের দিনটাই মাটি। সকাল থেকে কাজ করতে পারিনি। আমাদের মতো নিম্নবিত্ত মানুষের কষ্ট বেশি। কাউকে কষ্টের কথা বলাও যায় না।
শাহবাগের মেঘনা মডেল পাম্পে সরেজমিনে দেখা যায়, সরকারি নির্দেশনা মেনে ফুয়েল পাস ছাড়া কোনো চালককে তেল দেওয়া হচ্ছে না। প্রত্যেকে স্মার্টফোনে পাস দেখাচ্ছেন। সেখান থেকে পাম্পের কর্মচারীরা কিউআর কোড স্ক্যান করে পাসের বিপরীতে কত টাকার তেল দেওয়া হচ্ছে তা এন্ট্রি করে রাখছেন। পাম্পের কর্মচারী জাহিদুল ইসলাম বলেন, ফুয়েল পাস ছাড়া আমাদের পাম্পে তেল দিচ্ছি না। কিউআর কোড স্ক্যান করে কে কত টাকার তেল নিচ্ছেন তা ইনপুট দিয়ে রাখা হচ্ছে। এতে কেউ চাইলেও নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না।
আসাদগেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন ও আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে সরকার ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি বাধ্যতামূলক করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও