• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে আগামীকাল

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।
সভা শেষে মন্ত্রী জানান, ভাড়া পুনর্র্নিধারণের বিষয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশেও গত প্রায় দেড় মাস ধরে জ্বালানি তেল নিয়ে তীব্র সংকট চলছে। এতদিন সরকার শুধু জেট ফুয়েলের দাম বাড়ালেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে গত শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।
বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশের অনেক স্থানেই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন স্থানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও