• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম

প্রভাত রিপোর্ট / ২২ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সিটি কলেজে সংঘর্ষে আহত শিবির নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার নব্বইয়ের পুরোনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা করলে শিবির তা মোকাবিলা করবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী ও ১৫ বছর জুলুমের শিকার ছাত্রদল এখন জালিম হয়ে গেছে।
সাদিক কায়েম অভিযোগ করেন, সিটি কলেজে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা দেশি অস্ত্র নিয়ে হামলা করার পর নীরব ভূমিকা পালন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতার আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন সাদিক কায়েম। পরে তিনি লালদীঘিতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। সেখানে দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও