• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন

প্রভাত রিপোর্ট / ২২ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকাসহ দেশের ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড গরম ও তীব্র রোদে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে এ তথ্য জানান। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বিকেল ৩টায় আমাদের স্টেশনগুলোর রেকর্ড অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ বইছে। এছাড়াও ঢাকা, দিনাজপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় আবার তাপমাত্রা রেকর্ড করা হবে। তখন হয়তো আরও দুই-এক জেলায় তাপপ্রবাহের তথ্য আসতে পারে। তিনি জানান, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও