প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং সেখমাটিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচী ও সামাজিক সুরক্ষা কর্মসূচীকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করার লক্ষ্যে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ) অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আল মোকতাদির রাব্বি এর সভাপতিত্বে মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু করেন । উপস্থিত আলোচনা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন ( সুশীলন) , রতন কুমার পাইক -ইউপি ভূমি কর্মকর্তা, তাপস সরকার- উপজেলা (WFP) কর্মকর্তা, রাসেল মোল্লা – ইউপি ফিল্ড অফিসার (WFP) মোঃ রফিকুল ইসলাম সুশীলন জেলা কর্মকর্তা, মোঃ আব্দুর রহমান- ইউপি জামাত আমির , মোঃ জাহিদুল ইসলাম- , মোঃ বাবুল শেখ-দৈনিক প্রভাত পিরোজপুর প্রতিনিধি, মাষ্টার মোঃ গাউসুল হক, মোঃ লুৎফর রহমান শেখ-ইউপি সদস্য , মোঃ বাবুল খান – ইউপি সদস্য, মোঃ বেলায়েত হোসেন বুলু- ইউপি সদস্য, মোঃ বদিউজ্জামান বদির সহ ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আগাম সহায়তা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এবং বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ‘সুশীলন’। বক্তারা বলেন, আগাম সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
সভায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।