• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকরী ভূমিকা রাখবে : স্পিকার এ মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণা : ১০ যুবক কারাগারে নাটোরে ২১ বছর বয়স দেখিয়ে ৭ বছরের শিশুর নামে মামলা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী পরিবারের দিক থেকে আমি রাজকপালী, বললেন নিপুণ রায়

রাজধানীতে কয়েক দিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: কয়েক দিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে গরম কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। আজ রবিবার দুপুর থেকে মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলেছে।
বিকালে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজার, সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা এলাকায় মুষুলধারে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির ফলে স্বস্তি প্রকাশ করে চাকরিজীবী আনিসুর রহমান বলেন, বৃষ্টির কারণে অফিস শেষে বাসায় যেতে পারছি না। পথে আটকে আছি। তবুও স্বস্তি লাগছে। কয়েক দিনের তীব্র গরমের পর এমন বৃষ্টিতে ভালো লাগছে।
এদিকে, আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর চেয়ে অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও