• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকরী ভূমিকা রাখবে : স্পিকার এ মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণা : ১০ যুবক কারাগারে নাটোরে ২১ বছর বয়স দেখিয়ে ৭ বছরের শিশুর নামে মামলা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী পরিবারের দিক থেকে আমি রাজকপালী, বললেন নিপুণ রায়

ভুয়া পেজ চালানোর অভিযোগ, সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

প্রভাত রিপোর্ট / ৩৩ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম এবং তার কয়েকজন ‘সহযোগীর’ বিরুদ্ধে প্রোপাগান্ডা পেজ চালানোর অভিযোগ জানিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রদল। রবিবার উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগ জমা দেয়ার পর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাংবাদিকদের বলেন, আমরা সুনির্দিষ্টভাবে যে কয়েকজনের নামে অভিযোগ পেয়েছি, তাদের নাম উপাচার্যের কাছে দিয়েছি। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের অভিযোগ খতিয়ে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, প্রোপাগান্ডামূলক মিথ্যা রাজনীতির কারণে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে এই গুপ্ত রাজনীতি। এগুলো যদি বন্ধ না হয়, তাহলে শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসবে না। এজন্য আমরা উপাচার্যের কাছে আবেদন করেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে যে পেইজগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে সাদিক কায়েমসহ তার সহযোগী যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও