• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হলো রাশিয়ার প্রমোদতরি ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ আগামী ১০ মে ক্লাসিকোতে খেলা নিয়ে সংশয় কিলিয়ান এমবাপের বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানইউ প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিলেন তটিনী, নেটিজেনদের প্রশংসা

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক

প্রভাত রিপোর্ট / ৪৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কোতোয়ালি থানার পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আকাশ গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এই হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপন করেন। তাঁকে গদাধরডাঙ্গী গ্রামের বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত তিনজন হলেন আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম আজ সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই আকাশকে ধরতে তাঁরা তৎপর ছিলেন। আজ ভোরে যৌথ অভিযানে তাঁকে আটক করা সম্ভব হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে তিনজনের মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও