• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হলো রাশিয়ার প্রমোদতরি ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ আগামী ১০ মে ক্লাসিকোতে খেলা নিয়ে সংশয় কিলিয়ান এমবাপের বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানইউ প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিলেন তটিনী, নেটিজেনদের প্রশংসা ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রভাত রিপোর্ট / ৩০ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন—জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), যিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), যিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।
এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। মারা যাওয়া ছয়জনই পুরুষ; তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেন।
এদিকে, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও