প্রভাত ডেস্ক: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অগ্নি সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন প্রস্তুতির লক্ষ্যে কুমিল্লা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর তত্ত্বাবধানে একটি প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন কুমিল্লা ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর স্টেশন অফিসার শরীফ আহমেদ কবীর ও লিডার হাবিব মোহাম্মদ সামাদ।
প্রশিক্ষণ সেশনগুলোতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন, অগ্নি প্রতিরোধ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর সৈয়দ ফজলে হোসেন (অব.)। উক্ত প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম ও সার্বিক তত্ত্বাবধান করেন এডমিন অফিসার রিয়াজুল হক সিকদার।
প্রেস বিজ্ঞপ্তি