• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সিএক্সও’র ঈদ পুনর্মিলনী ও নেটওয়ার্ক ইভেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৫৮২ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সিএক্সও’র ঈদ পুনর্মিলনী ও নেটওয়ার্ক ইভেন্ট প্রোগ্রাম গতকাল শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেষ্টুরেন্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সিএক্সও’র শতাধিক ছাত্রের সাথে শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সিএক্সও ফোরাম।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, CXO Strategy Conclave হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) কর্তৃক আয়োজন করা একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি, যা মূলত CXO-লেভেলের শীর্ষ নির্বাহীদের জন্য ডিজাইন করা হয়েছে। তারা জানান, এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক কৌশল, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, ডিজিটাল ট্রান্সফরমেশন, কর্পোরেট গভর্ন্যান্স ও সংকট ব্যবস্থাপনা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারেন। আয়োজকরা আরো জানান, IBA-র খ্যাতনামা শিক্ষক ও বিভিন্ন শিল্পখাতের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিটি CXO-দর নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে সহায়তা করে। তারা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ নয়, বরং নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবণতা অনুধাবনের একটি প্ল্যাটফর্ম। সফল সমাপ্তির পর, অংশগ্রহণকারীরা IBA থেকে প্রতিষ্ঠিত একটি সার্টিফিকেট লাভ করেন, যা তাদের পেশাগত ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সিএক্সও’র শতাধিক ছাত্রের সাথে শিক্ষকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও