• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খুলনায় বেড়েছে সবজির দাম

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,খুলনা: খুলনার বাজারে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজিতে কেজিপ্রতি দাম বেড়েছে ১০-১৫ টাকা। তবে মাছ-মাংসের দাম আগের মতোই রয়েছে। পাইকারি বাজারে সবজির দাম বাড়তি বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। রবিবার (২০ এপ্রিল) নগরীর গল্লামারি, নিউ মার্কেট, নতুন বাজার ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি বেগুন আকার ভেদে ৫০-৬০ টাকা কেজি, পটোল ৪০-৫০ টাকা কেজি, বরবটি ৫০-৬০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৬০ টাকা, কুমড়া ৪০ টাকা, করলা ৮০ টাকা, পুঁইশাক ৪০ টাকা কেজি, প্রতি পিস লাউ ৪০-৫০ টাকা, আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৭০-৮০ টাকা, রসুন ৮০-১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি দরে, সোনালি মুরগি ৩২০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে গিয়ে দেখা যায়, কেজি প্রতি রুই ২৫০-৩০০ টাকা, টেংরা মাছ ৪৫০-৫৫০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা ও বিভিন্ন প্রকার ছোট মাছ ২৫০-৩০০ টাকা কেজি পাওয়া যাচ্ছে।
গল্লামারি বাজারে আসা আশরাফুল রহমান বলেন, প্রায় সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বাড়তি। তবে মুরগির দাম কমেছে। মাছের দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০-৩০ টাকা কম দেখছি। মিস্ত্রিপাড়া বাজারে আসা হামিদ মিয়া বলেন, বিভিন্ন শাকের দাম বেশি দেখতেছি। শাকসবজির দাম কম থাকলে আমাদের একটু সুবিধা হয় কিনতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও