• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

টেকনাফের পাহাড় থেকে উদ্ধার সিলেটের সেই ৬ শ্রমিক

প্রভাত রিপোর্ট / ২১৬ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, টেকনাফ : অবশেষে সাত দিনের মাথায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে সিলেটের ছয় শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড়ি এলাকায় থেকে তাদের উদ্ধার করা হয়। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের অপহরণ করেছিল পাচারকারীরা। এর আগে, একই দিন সন্ধ্যায় কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয় জন শ্রমিক অপহরণের অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল অপহৃত এমদাদ উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন।
পাহাড় থেকে অপহরণের শিকার সিলেটের ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন। তিনি বলেন, ‘অপহরণকারীরা তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশে পাহাড়ি এলাকায় জিম্মি করে রেখেছিল। পুলিশ তাদের খোঁজে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। পরে অপহরণকারীরা পালিয়ে গেলে অপহৃত সিলেটের ছয় শ্রমিকদের উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। এর আগে, গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে সাত দিন ধরে নিখোঁজ ছিলেন শ্রমিকরা। তারা পেশায় সবাই রাজমিস্ত্রি।
উদ্ধার ছয় জন হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমদাদ উদ্দিন (২২)।
অপহৃত এমদাদ উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন বলেন, ‘আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছে বলে অবহিত করা হয়েছে। পরে রাতে আমাদের উদ্ধারের খবর দেয় পুলিশ। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও