• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

প্রভাত রিপোর্ট / ১৭০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট : রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। আর্থনা সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বি-পাক্ষিক এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।
বাংলাদেশ-কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা করেন ড. ইউনূস। এতে সাড়া দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।
ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশ সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও