• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

চার দিনে ফটিকছড়িতে ৮ প্রাণহানি,উদ্বেগে সাধারণ মানুষ

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী , ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে হত্যা, সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুসহ একাধিক মর্মান্তিক ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক।গত শনিবার বাগানবাজার ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একই দিনে পাইন্দং ইউনিয়নের একটি মাছের খামারের পুকুর থেকে এক শিশু ও খামার মালিকের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, পানিতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে খামার মালিক নিজেও পানিতে ডুবে প্রাণ হারান।এদিকে শনিবার সন্ধ্যায় হেঁয়াকো এলাকার রাজাপানি চা-বাগান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। পরদিন সোমবার সকালে আমতলী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে একই দিন বিকেলে নয়ারাজার এলাকায় আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান প্রবাসী রবিউল ইসলাম।অল্প সময়ের মধ্যে এতগুলো প্রাণহানির ঘটনায় ফটিকছড়িবাসীর মধ্যে গভীর শোকের পাশাপাশি নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। স্থানীয়দের মতে, সড়ক নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category