• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

তিস্তা বাস্তবায়নে ঘোষণা আসছে শিগগিরই : ত্রাণমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক এবং অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার( ৪জুন) বিকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান । তিনি বলেন,আমরা তিস্তা পাড়ের সন্তান। তিস্তা ঘিরে অনেক আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম। আজকের মাননীয় প্রধানমন্ত্রীও এসব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। মন্ত্রী বলেন, সাম্প্রতিক আলোচনায় প্রধানমন্ত্রীর আন্তরিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থায়ন। এই অর্থায়ন আমরা জিওবি থেকেই করতে পারি। । ১০ বছরের পরিকল্পনায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। এটি খুব বড় কোনো বিষয় নয় তবে প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কারিগরি সহায়তা নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, টেকনিক্যাল সাপোর্ট হয়তো বাইরের বিশ্ব থেকে নিতে হতে পারে। আমরা পরীক্ষা করে দেখব কোন দেশের কাছ থেকে সেই সহায়তা নেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, আজকের সভা থেকে আমি আশান্বিত। অল্প সময়ের মধ্যেই আমরা জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে পারব-কবে, কোন দিন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা যাবে। এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category