• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

হল নির্মাণ-আবাসন ভাতাসহ ৪ দাবিতে প্রশাসনিক ভবনে জবি শিক্ষার্থীদের তালা

প্রভাত রিপোর্ট / ২২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট

আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবি এবং বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শান্ত চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি সামাজিক বিজ্ঞান ভবন ও বিজ্ঞান ভবন ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় এবং শিক্ষার্থীরা প্রসাশনিক ভবনে তালা লাগিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ভবনটি ঘেরাও করে রাখেন তারা। পরে তারা আগামী সপ্তাহে ‘লং মার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন। এসময় তারা ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘এই তালা আর খুলবে না, খুলবে না রে খুলবে না’, ‘ইউজিসির বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের বাজেট, মানি না মানবো না’ স্লোগান দেন। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা মন্ত্রণালয়ে গেলে বলে ইউজিসিতে সমস্যা, ইউজিসিতে যান। আবার ইউজিসি বলে আমাদের এখানে সমস্যা না, মন্ত্রণালয়ে যান। তামাশা করছে এরা শিক্ষার্থীদের সঙ্গে!! তবে এবার বৈষম্যের সিন্ডিকেট ভেঙে দেব আমরা সবাই।
আইন বিভাগের রিয়াজুল ইসলাম বলেন, যদি শান্তিপূর্ণ কর্মসূচির পরও দাবি মানা না হয়, তাহলে পরবর্তী পদক্ষেপের দায়ভার প্রশাসনকেই নিতে হবে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের এ কে এম রাকিব বলেন, দাবির বাস্তবায়ন না হওয়ায় আমরা আগামী সপ্তাহে লং মার্চ করবো।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা। ২য় ক্যাম্পাসের কাজ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে, ২০২৫-এর মধ্যে শুরু করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ২য় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে ব্রিফ করা। আগামী ১৫ মে, ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও