• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের ১০০ দিন পূর্ণ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের কপালে ‘দুর্ভোগ’ আছে : দ্য ইকোনমিস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন চাইলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার ছাত্রদল এখন ‘জালিম’ হয়ে গেছে: সাদিক কায়েম রেলখাতে বেসরকারি বিনিয়োগে সেবার মান বাড়তে পারে

ব্যাংকক গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রভাত রিপোর্ট / ২৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হলে দলটির নেতাকর্মীদের অনেকেই দেশ ছেড়েছেন। এতদিন দেশে থাকলেও এবার আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়লেন। বুধবার দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন বলে নিশ্চিত হওয়া গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নাম রয়েছে। আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও