• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো। তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেক্সিকো। বল পজিশনে বেশ এগিয়ে ছিল মেক্সিকো। গোলের আর বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে।
ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় মেক্সিকো। রাউল হিমিনেজ দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়। এরপর ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি মেক্সিকোর। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category