• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

বৃষ্টি মাথায় নিয়েই শাহবাগে অবস্থান ছাত্রদলের

প্রভাত রিপোর্ট / ২১১ বার
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই অবস্থান পালন করছেন।
মঙ্গলবার (২০ মে) বিকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগে অবস্থান নেন। ছাত্রদলের অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ এলাকা দিয়ে যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
শাহবাগের অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন। সমাবেশটি এখনও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও