• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে তার ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশনা দেন। তিনি লেখেন, নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় যাওয়ার রাস্তায় অবস্থান নিয়েছেন তার সমর্থকরা।
এছাড়া আরেকটি অংশ ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। এতে মৎস্য ভবন ও নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ।
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ২০২০ সালের সিটি করপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেন বিপুল ভোট পেয়েছিলেন। কিন্তু তৎকালীন নির্বাচন কমিশন ইশরাক হোসেনের পরিবর্তে শেখ ফজলে নূর তাপসকে বিজয় ঘোষণা করেন। এখন সেই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না। এ কারণেই আমরা সড়কে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। দাবি আদায়ের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও