• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই, চলছে প্রি-বুকিং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি : বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬ নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে যেভাবে পৌঁছাচ্ছে স্টারলিংকের ইন্টারনেট শিখোর ‘থিঙ্ক এআই’—বাংলায় বিনা মূল্যে এআই শেখার কোর্স, সহযোগিতায় সরকার ও মেটা শুরু হচ্ছে ইনফিনিটি এআই বিল্ডফেস্ট প্রতিযোগিতা ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মার্কিন তরুণেরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু পীরগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নাজিরপুরে জাল টাকাসহ তিন জন গ্রেপ্তার চালু হলো বাংলায় বিনামূল্যে এআই শেখার কোর্স

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাবের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category