• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রভাত রিপোর্ট / ২৭০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাসের ব্যবধানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করলেন। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও আরও পাঁচ দেশের হাইকমিশনার/রাষ্ট্রদূত দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য বলছে, আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশ, থাইল্যান্ড, কোস্টারিকা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, তুরস্ক এবং কাজাখাস্তানের হাইকমিশনার/রাষ্ট্রদূত দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
রিয়াজ হামিদুল্লাহ নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন। তিনি সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।
পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী গত ১৫ মে ভারতের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার কথা ছিল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর। তবে দিল্লি শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করে। গত বছরের নভেম্বরে (২০২৪) বাংলাদেশ সরকার ভারতের কাছে রিয়াজ হামিদুল্লাহর জন্য এগ্রিমো পাঠায়। গত ফেব্রুয়ারিতে (২০২৫) ভারত সরকার তার এগ্রিমো গ্রহণ ক‌রে।
রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি দিল্লি ও নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কূটনীতিকের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও