• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

বাংলাদেশের সমর্থকদের সরি বললেন লিটন

প্রভাত রিপোর্ট / ২১৬ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর দর্শক-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছেন, তাঁর দল সামনে ঘুরে দাঁড়াবে। রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। একই মাঠে আগের দুই ম্যাচে ৩৭ ও ৫৭ রানে হেরেছিল লিটনের দল। সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করেছিল পাকিস্তান, বাংলাদেশকে দিয়েছিল ২০২ রানের লক্ষ্য। আর শেষ ম্যাচে প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ দল পাকিস্তানকে দিতে পেরেছে ১৯৭ রানের লক্ষ্য। আগের দুই ম্যাচে রান তাড়ায় বাংলাদেশ সফল না হলেও প্রায় কাছাকাছি রান পাকিস্তান তুলে নিয়েছে ১৬ বল হাতে রেখে।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা আগের দুই ম্যাচেও বোলিং ও ফিল্ডিং ভালো করিনি। পিচে ব্যাটিং ভালো করেছি। ভালো উইকেট। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য কীভাবে বোলিং করতে হবে, সেটা আমাদের শেখা দরকার এবং ভাবা দরকার।’
সিরিজের তিন ম্যাচের সব কটিতে হেরে বাংলাদেশের প্রাপ্তি আসলে কিছুই নেই। তবে ইতিবাচক দিক কী আছে—সঞ্চালকের এমন প্রশ্নে লিটন তুলে ধরেছেন তৃতীয় ম্যাচে পারভেজ হোসেন-তানজিদ হাসানের ১১০ রানের জুটি ও অন্যদের ব্যক্তিপর্যায়ের সাফল্যের কথা, ‘ইমন (পারভেজ) ও তানজিদ সত্যিই ভালো ব্যাটিং করেছে। আর বেশির ভাগ ছেলেই নিজেদের চেষ্টাটা করে গেছে, ভালো করেছে।’
গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে সিরিজের সব ম্যাচেই বাংলাদেশ সমর্থন পেয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে দর্শকদের ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করেন লিটন, ‘দর্শকদের সমর্থন চমৎকার ছিল। তারা দুই দলকেই সমর্থন করেছেন। কোনো ম্যাচই জিততে পারিনি বলে আমি বাংলাদেশের সমর্থকদের কাছে সরি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ লিটনের দলের সামনে ঘুরে দাঁড়ানোর পরবর্তী অভিযান জুলাই, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে শ্রীলঙ্কাতেই দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। যার শুরুটা হবে ১৭ জুন গল টেস্ট দিয়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও