• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

সুইজারল্যান্ডকে হারালে সেমিতে কার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে এখন সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ। শেষ আটের এই লড়াই জিততে পারলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে শেষ চারে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটিও ইতিমধ্যে পরিষ্কার।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে পারলে ১৫ জুলাই সেমিফাইনালে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচটিও বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাউন্ড অব ১৬-তে মিশরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
শনিবার কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। বিশ্বকাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলই নামবে সর্বশক্তি নিয়ে। আর্জেন্টিনার লক্ষ্য হবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের মতো আবারও সুইজারল্যান্ডের বাধা পেরিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।
তবে শেষ চারের সমীকরণে চোখ রাখলেও আপাতত স্কালোনির দলের পুরো মনোযোগ সুইজারল্যান্ডকে ঘিরেই। কারণ কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল নরওয়ে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ের সুযোগ মিলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category