মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং সেখমাটিয়া ইউনিয়নের সেখমাটিয়া বাজারে সন্ত্রাস ,চাঁদাবাজ মুক্ত ও মাদক নির্মূল করার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেল ৫ টায় উপজেলার সেখমাটিয়া বাজার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট এলাকার জামায়াত নেতা ডাক্তার মোঃ বাদশাহ শেখ ,মোঃ আলমগির সেখ, মো: তাওহীদুল ইসলাম (হেকমত), ছাত্র নেতা মোঃ মাহবুব রহমান , মোঃ আকাঈদ সরদার,মোঃ বাচ্চু মৃধা, সাবেক ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মৃধা,রবিউল মোল্লা, মনির মিনা ,বাজার কমিটির সদস্য সহ প্রমুখ বক্তব্য রাখেন ।
এসময় বক্তারা বলেন, মাদক ও চাঁদাবাজ প্রতিরোধে জন সচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, চাঁদাবাজি- সেখানেই প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে প্রতিটি এলাকার তরুন ছাত্র সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।পাশাপাশি প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ,মাদ্রাসা ,হাট বাজারসহ সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে এবং এলাকার চাঁদা বাজ , মাদক ব্যবসায়ীদের নাম লিখে প্রশাসনকে অবহিত করতে হবে বলে উল্লেখ করেন ।