• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে নিউ আরবান এজেন্ডা পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন এখন চূড়ান্ত পর্যায়ে আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চট্টগ্রামে বন্যায় ক্ষতি ১৫০ কোটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলছে কারা, প্রশাসন বলছে জানে না রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর পদক বুকে নিয়ে আহাজারি করছেন মা যশোরের স্থানীয় পত্রিকার সাংবাদিকের আত্মহত্যা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামি দলের নতুন জোটের আভাস মির্জাপুরে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ফলে যেসব নাগরিক এখনো ভোটার হননি, তারা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১৮ বছর পূর্ণ করা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত নির্দেশনা গতকাল সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যে কোনো ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। এরপর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category