• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে ৪ সংগঠনের প্রতিবাদ

প্রভাত রিপোর্ট / ১২৭ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি ৪টি সংগঠন। শুক্রবার (২০ জুন) বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হলো- জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে ইরানের উপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও