• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ আগামী ১০ মে ক্লাসিকোতে খেলা নিয়ে সংশয় কিলিয়ান এমবাপের বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানইউ প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিলেন তটিনী, নেটিজেনদের প্রশংসা ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল নতুন লুকে হাজির হয়ে চমকে দিলেন বিদ্যা সিনহা মিম

ইরান-ইসরায়েল সংঘাতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে হিজবুল্লাহ

প্রভাত রিপোর্ট / ১৯৮ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: হিজবুল্লাহকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হুমকির তোয়াক্কা না করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হিজবুল্লাহর বর্তমান নেতা শেখ নাইম কাসেম বলেছেন, ইরানে যা চলছে, সেটা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মিলিত বর্বর আগ্রাসন ছাড়া কিছু নয়। এখানে তারা নিরপেক্ষ থাকবে না। তারা নিজেদের বিবেচনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
সিরিয়ায় বিশেষ মার্কিন প্রতিনিধি টম ব্যারাকের বক্তব্যের জবাবে ওই বিবৃতি দেন কাসেম। চলমান সংঘাতে হিজবুল্লাহকে জড়ানোর বিষয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ব্যারাক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, ইরান-ইসরায়েল সংঘাতে হিজবুল্লাহর কোনও রকম হস্তক্ষেপ হবে খুবই, খুবই, খুবই বাজে সিদ্ধান্ত। প্রেসিডেন্ট তার অবস্থানে খুব পরিষ্কার।
ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সময়ে সময়ে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। কিছুদিন আগে, ব্যাপক ইসরায়েলি অভিযানে দলটির নেতৃত্ব প্রায় ভেঙে পড়লেও এখনও তাদের হুমকি মনে করে তেল আবিব। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি তেহরানের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকার করে থাকে। ফলে, স্বাভাবিকভাবেই, ইসরায়েল ও তার ঘনিষ্ঠ পশ্চিমা মিত্ররা হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও