• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হলো রাশিয়ার প্রমোদতরি ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ আগামী ১০ মে ক্লাসিকোতে খেলা নিয়ে সংশয় কিলিয়ান এমবাপের বিশ্বকাপে ফ্রিতে ভক্ত-সমর্থকদের জন্য থাকবে বিশেষ আয়োজন ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানইউ প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিলেন তটিনী, নেটিজেনদের প্রশংসা ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল

বিশ্বব্যাপী ফ্লাইট কমিয়েছে এয়ার ইন্ডিয়া, বাতিল বেশ কয়েকটি রুট

প্রভাত রিপোর্ট / ১৩৪ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: বিশ্বব্যাপী বোয়িং ৭৮৭ এবং ৭৭৭ উড়োজাহাজ বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট বাতিল এবং ফ্রিকোয়েন্সি কমানোর ঘোষণা দিয়েছে। আগামী ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই সিদ্ধান্ত।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছায় নেওয়া কিছু বাড়তি প্রি-ফ্লাইট সেফটি চেক এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে বিকল্প রুটে দীর্ঘতর যাত্রার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে এয়ার ইন্ডিয়া এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে তারা।
এই সিদ্ধান্তের ফলে তিনটি রুটে পুরোপুরি ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে। দিল্লি থেকে কেনিয়ার নাইরোবি রুটের ফ্লাইট বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। এছাড়া অমৃতসর থেকে লন্ডনের গ্যাটউইক এবং গোয়া মোপা থেকে গ্যাটউইকের ফ্লাইটও আগামী ১৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।
এছাড়া, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও পূর্ব এশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইটের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি কমিয়ে আনা হয়েছে। উত্তর আমেরিকায় দিল্লি থেকে টরন্টো, ভ্যাঙ্কুভার, সান ফ্রান্সিসকো, শিকাগো ও ওয়াশিংটন রুটে ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ইউরোপের দিকেও লন্ডন হিথ্রো, প্যারিস, মিলান, আমস্টারডাম, কোপেনহেগেন, ভিয়েনা, বার্মিংহামসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট কমানো হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি রুটে প্রতি সপ্তাহে সাতটি করে ফ্লাইট চললেও তা কমিয়ে পাঁচটি করে করা হয়েছে। এছাড়া পূর্ব এশিয়ার টোকিও ও সিউল রুটেও কমানো হয়েছে ফ্রিকোয়েন্সি। বিশেষভাবে উল্লেখযোগ্য, দিল্লি-সিউল ইনচিওন রুটে ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহে তিনটি এবং ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সপ্তাহে চারটি ফ্লাইট চালানো হবে। এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন যাত্রার আগে তাদের বুকিং ও ফ্লাইট সূচি যাচাই করে নেয়। তারা জানায়, এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ সেবা আবারও চালু করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও