মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ মে) দিবাগত রাত সারে ১২ টার সময় উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার উপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস ,আই মো.এস ,এম সালেহীন নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মোঃ দুলাল শেখের পুত্র মোঃ সাইদুল ওরফে রানা (৪৮) ও মোঃ মজিবুর খানের ছেলে হাসিব খান(৪৬)।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম. জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।