রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতোলায় অবস্থিত মেসার্স ফটিক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন জানান,কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
কোনো অসাধু ব্যবসায়ী যদি নিয়ম অমান্য করে কৃত্রিম সংকট তৈরি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।