হাবিবুর রহমান,ডেমরা : রাজধানীর ডেমরায় মাদক বেচা কেনা কে কেন্দ্র করে দেলোয়ার হোসেন দেলু (৫০) নামে এক অটো রিকশাচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে| শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টা থেকে ৫ টার মধ্যে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে বালুর মাঠে এ ঘটনা ঘটে| এ ঘটনায় শুক্রবার সকালে স্থানীয়রা লাশের সামনে বসে থাকা অভিযুক্ত খুনি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিকে (২৫) গণপিটুনি দেয়| এ সময় নেশায় বুঁদ থাকা খুনি রনির সামনে গেলে আত্মীয় সজন ও এলাকাবাসীকে ইট ছুড়ে মাড়তে থাকে| পরে স্থানীয়রা চারদিক থেতে ঘিরে ফেলে রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে|

সরেজমিন প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদক বেচাকেনা কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রনি দেলুর মাথায়, কপালে, বুকে, চোখে, পেটে, পিঠে, পা ও গোপনাঙ্গে ইট দিয়ে আঘাত করে| এতে দেলুর শরীরের ভিবিন্ন অংশে থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| এ ঘটনায় নিহতের বাম চোখ উঠে যায়| এদিকে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরহতহাল প্রস্তুত করে| পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠায়| এ সময় মুমূর্ষ অবস্থায় খুনি রনিকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ| আটক রনি ডেমরার কামারগোপ ৪ নং গেট এলাকার মো. আজ্জমের ছেলে| আর নিহত দেলু একই এলাকার দারোগাপাড়ার মৃত রাজ্জাকের ছেলে|

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ হত্যাকান্ডের বিষয়ে মামলা দায়ের করা হবে| এছাড়াও এ বিষয়ে ঘটনার অন্তরালের সব খবর পেতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে সব রহস্য বের হবে।