প্রভাত সংবাদদাতা, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ত্রিশাল কনভেনশন সেন্টারে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ (৭) ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ।