মো.বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট এর উদ্দেগ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহয়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ১২ মে) সকালে) উপজেলার নাজিরপুরের চৌঠাইমহল আদর্শগ্রামে এই সহায়তা প্রদান করেন।
পিরোজপুর জেলা রেডক্রিসেন্ট এর প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় শতাধিক পরিবারের মধ্যে মহিলা কিডস ও তাবু বিতরণ করেন৷ এ সময় আরো উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শরিফ, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ তাওহিদুল ইসলাম,নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক -শামীম হাসান,সদস্য সচিব-তারেক আব্দুল্লাহ বাপ্পি সহ গনমাধ্যম মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন ।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এ সময় বলেন, যে পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর কে বৃষ্টি থেকে রক্ষা করতে আমরা একটা করে ট্রিপল দিয়েছি। এছাড়া মা বোনদের স্বাস্থ্য সচেতনতায় এক কাটন করে হাইজিন সামগ্রী বিতরণ করেন ।