​খান সুমন,কচুয়া: বাগেরহাটের কচুয়া বাজারের বিশিষ্ট ও প্রবীণ ব্যবসায়ী প্রয়াত নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) দুপুর ১টায় কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় প্রয়াত নারায়ণ চন্দ্র বাওয়ালীর স্মৃতিচারণ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন আমন্ত্রিত ব্যাক্তিবর্গ। বক্তারা বলেন, নারায়ণ চন্দ্র বাওয়ালী কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং কচুয়া বাজারের একজন অভিভাবক ও অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তাঁর প্রয়াণ কচুয়ার ব্যবসায়ী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বাজার ব্যবসায়ী সমিতি আয়োজনে আয়োজিত শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া বণিক সমিতির আহবায়ক হাজরা আতিকুল ইসলাম লাভলু, সদস্য সচিব সরদার এমদাদুল হক সুমন, কচুয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক, বাজার ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এছাড়াও শোক সভায় কচুয়া বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।