মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’-র দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও এক দশক পূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পিরোজপুর শহরে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে পিরোজপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে একটি আনন্দঘন র‍্যালি বের করা হয়। বাংলা টিভির ব্যানার ও ফেস্টুন হাতে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বাংলা টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভির গত এক দশকের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, বাংলা টিভি তার সংবাদ ও অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। উপস্থিত সকলেই চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের প্রতিনিধি জিয়াউল হক, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি নাসির উদ্দিন এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশনের প্রতিনিধি নাঈম হোসেন তালুকদার।
দৈনিক সংবাদের প্রতিনিধি সফিকুল ইসলাম সোহেল, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি অমিত হাওলাদার ,দৈনিক প্রভাত জেলা প্রতিনিধি মোঃ বাবুল শেখ সহ পিরোজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।