পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নে রঘুনাথপুর (খেজুরতলা) বৃদ্ধাশ্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
​বৃদ্ধাশ্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে অবহেলিত ও অসহায় বয়োবৃদ্ধদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো: আবু হাসান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী,সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহুরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
​সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সাফিক -এর সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে প্রবীণদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই বৃদ্ধাশ্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।