এম আর মানিক,দুর্গাপুর: রাজশাহী দুর্গাপুরে জুলাই শহীদ দিবস ২০২৬”পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন দুর্গাপুর রাজশাহী এর আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে , সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে , উক্ত আলোচনা সবাই উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রুহুল মোছাদ্দেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিসুর রহমান।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন ও আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক যুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্যে আরও বলেন জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, গণমুখী, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান এবং সকল প্রকার উন্নয়নমূলক কাজে দুর্গাপুর বাসির পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ।
অনুষ্ঠান শেষে দুর্গাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম আল-আমিন জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।