• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন রাসেল

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছেন সৈয়দ রাসেল। একসময় ওয়ানডে ক্রিকেটে যদি দু’জন পেসার জাতীয় দলে খেলার সুযোগ পেতেন, তাদের একজন থাকতেন রাসেল। তবে ২০১০ সালের পর আর ক্যারিয়ার সেভাবে এগোয়নি। খেলতেন ঘরোয়া ক্রিকেটে। পরে যোগ দেন কোচিং পেশায়। ডিপিএল, বিপিএল, এনসিএল ঘরোয়ার সব বিভাগের হয়ে কাজ করেছেন রাসেল। গেল কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে আসন্ন লাল বলের এনসিএলে খুলনা দলের দায়িত্বে নেই তিনি।
খুলনার দায়িত্বে না থাকলেও এবার এইচপির দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। ঢাকা পোস্টকে একটি সূত্র এমনটিই জানিয়েছে। তালহা জুবায়ের জাতীয় দলের দায়িত্বে থাকায় এইচপিতে সময় দিতে পারবেন না। ফলে নতুন করে এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। চলতি মাসের ১০ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটার ডাক পেতে পারেন। প্রধান কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category