• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ডাকসুর সংগ্রহশালায় রাখা জিন্নাহর ছবি ভাঙচুর

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ছবি : সংগৃহীত

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার। তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় এ ঘটনা ঘটে।
আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রার্থী হয়ে আলোচনায় আসেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।
আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
ডাকসুর নির্বাচনী ইশতেহারে জিন্নাহকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার কোনো কথা ছিল কি না জানিয়ে তিনি বলেন, একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করছে শিবির। এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম-নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।
এর আগে, ডাকসুর সংগ্রহশালায় যুক্ত করা হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবি।
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি স্থাপনের পর থেকেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই আজ ছবিটি ভাঙচুরের ঘটনা ঘটল। এদিকে এই ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি ডাকসু সংগ্রহশালা থেকে দ্রুত সময়ে ওই ছবি অপসারণের দাবি জানায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category