• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

ইরানের খারগ দ্বীপের কাছে সমুদ্রে বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে

Reporter Name / ৮৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের এ আস্তরণ দেখা গেছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানায়, গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের আস্তরণটি দেখা যায়। শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানায়, গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের আস্তরণটি দেখা যায়। শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category