• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
বিদ্যুৎ গ্রিডের ঘাটতি ও জ্বালানি আমদানির চাপে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড় জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২০ টাকা ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ছে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এশিয়ান গেমস কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ সংবাদ সম্মেলনে ছবি প্রিন্ট করে নিয়ে এলেন মরিনিও, রেফারিং নিয়ে অসন্তোষ ফ্রি-কিকে আরও এক গোল মেসির, আবারও ড্র মায়ামির দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত শান্ত-লিটনরা ‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন এন্টিগা-বারবুডা

তিতাসে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

Reporter Name / ৭৮৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি থেকে নয়াবাজার পর্যন্ত প্রায় ৯৩৯.১৮২ মিটার দীর্ঘ চেইনেজ খাল উন্নয়ন ও খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উলুকান্দি পূর্বপাড় এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বক্তব্য শেষে তিনি উলুকান্দি থেকে নয়াবাজার পর্যন্ত খাল উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজীব।
পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এলাকাবাসী জানান, খাল খনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category