• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

এশিয়ান গেমস কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অবশেষে ভালো খবর পেল বাংলাদেশ। আগের দিন আটটি খেলায় অংশ নিয়েও কোনোটিতে জয় পাননি বাংলাদেশের অ্যাথলেটরা। সোমবার (২১ সেপ্টেম্বর) ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’–র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল বেশ জমজমাট। প্রথমার্ধে ১৭–১৬ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে ২২–১৯ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ। দুই অর্ধ মিলিয়ে ৩৯–৩৫ পয়েন্ট ব্যবধানে আসে জয়।
বাংলাদেশের জয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে ‘অলআউট’। দক্ষিণ কোরিয়াকে দুবার অলআউট করে ৪ পয়েন্ট পায় বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশকে একবার অলআউট করে দক্ষিণ কোরিয়া পায় ২ পয়েন্ট। রক্ষণেও দুই দল ছিল সমানে সমান। উভয় দলই একটি করে সফল ‘সুপার ট্যাকল’ থেকে ২ পয়েন্ট করে পেয়েছে।
ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা দুটি গ্রিন কার্ড দেখেছেন। কোনো হলুদ বা লাল কার্ড দেখেননি কেউ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category