• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় কুকুরের কামড়ে মৃত্যুর সংখ্যা দাড়াল পাঁচজনে হামে আক্রান্ত শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ! নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু বিশ্ব সেবিকা দিবস: পিতার স্বপ্ন পূরণে সেবার মহান ব্রতে চকরিয়ার পাঁচ বোন বাইউস্টে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা গাইবান্ধায় ধানের কম হওয়ায় কৃষকরা বিপাকে মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে, নেইমারকে নিয়ে ঘোর অনিশ্চয়তা

নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মোঃ মিরাজ শেখের দুই ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল থেকেই তারা তার মায়ের সাথেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান ( ৬) টিউবলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল।
জানা যায় পাশেই পুরাতন খাল ছিল কয়েকদিন আগে সেটি সরকারিভাবে খনন হয়েছিল। খালটি অনেক গভীর ছিল। সেইখানেই নাকি গতকালকে তার মায়ের সাথে গোসল করতে গিয়ে তারা শরাৎ খেয়েছিল। সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই পাশেই থাকা সেই খালে দুপুর ১টার দিকে গিয়ে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের সরকারি ভাবে কাটা খালেই তাঁদের লাশ ভেসে ওঠে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতা বশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category